মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫২তম বোর্ড সভা অনুষ্ঠিত প্রতিহিংসার রাজনীতির কারণে গণতন্ত্রে আঘাত Price Sensitive Information of UNITED FINANCE PLC. Price Sensitive Information of Hwa Well Textiles (BD) PLC Price Sensitive Information (Q3) of Usmania Glass Sheet Factory Ltd সিলেটে স্বপ্না ফিজিওথেরাপী ও হিজামা সেন্টারের চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে স্যালভো কেমিক্যাল ​দুর্গম পাহাড়ে চালু হতে যাচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট

ভৈরবে ৫ ছিনতাইকারি আটক, ছিনতাই হওয়া অটো উদ্ধার 

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাই হওয়া অটো উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। এ ঘটনায় চিহৃিত ৫ ছিনতাইকারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো: মো. ইয়াছিন মিয়া (২১), শরীফ (৩৩), আব্দুল্লাহ (২৯),  মো. রানা মিয়া (৪০) ও সুমন মিয়া (৪৫)।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাদের কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম। 

তিনি জানান, গত ৭ ফেব্রুয়ারি জুয়েল রানে নামে এক ব্যক্তির অভিযোগ পায় যে তার ছেলে আরমান মিয়ার কাছ থেকে তার চালিত অটো রিক্সা কে বা কারা ছিনতাই করে নিয়ে যায়। অভিযোগে পর থেকে ভৈরব থানা পুলিশ ভৈরব বিশেষ অভিযান পরিচালনা করে চিহৃিত ছিনতাইকারী ইয়াছিন আব্দুল্লাহ ও শরিফকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসা বাদের জানা যায় ভৈরব দক্ষিণ পাড়া এলাকায় রানা মিয়ার কাছে অটো রিক্সাটি বিক্রি করে দেয়া হয়েছে। তাদের দেয়া তথ্যমতে থিনা পুলিশ রানা মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সেও স্বীকার করে অটো রিক্সাটি শহরের বাগান বাড়ী রোড এলাকায় মো. তোফাজ্জল হোসেনের মালিকানাধীন ম্যানেজার মো. সুমন মিয়া হেফজতে রাখা হয়েছে। আজ ১৪ ফেব্রুয়ারি ভোর ৬টায় সুমন মিয়াকে আটকসহ ওই গ্যারেজ থেকে অটো রিক্সাটি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী জুয়েল রানা বলেন, আমার ছেলে আরমান ৭ ফেব্রুয়ারি যাত্রী নিয়ে অটো চালিয়ে রেলওয়ে স্টেশন এলাকায় যায়। তাদের নামিয়ে দিয়ে ফেরার পথে পৌর কবরস্থানের সামনে ছিনতাইকারী ইয়াছিন আব্দুল্লাহ ও শরিফকে আটক করে। পরে অটো রিক্সাসহ আরমানকে ভৈরব বাজার কাঠ বাজার এলাকার বালুর মাঠ সংলগ্ন শ্মশান ঘাটের নিয়ে আসে। এখানে আরমানকে ছুড়িকাঘাত করে আহত করে ছিনতাইকারীরা অটো নিয়ে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS