1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

এনআরবি ব্যাংকের আইপিও শেয়ার বরাদ্দ

  • আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০৬ এএম
  • ২৪৭ Time View

ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে এনআরবি ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ারের বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই বরাদ্দ প্রদান করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের উপ মহাব্যবস্থাপক হাসনাইন বারী, এনআরবি ব্যাংক লিঃ এর উপ মহাব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহীন হাওলদারসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শেয়ার বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের হেড ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য মোট ১০০ কোটি টাকার বিপরীতে ৩৬০ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৩.৬১ গুন বেশি।

প্রতি ১০,০০০ টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ২৫৫টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ২০৯ টি শেয়ার বরাদ্ধ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com