1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

শেয়ার বরাদ্দ কৃষিবিদ সিডের

  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ১১.৫৮ এএম
  • ১৬০ Time View
Krishibid

এসএমই খাতের কোম্পানি কৃষিবিদ সিড লিমিটেডের কিউআই অফার সম্পন্ন হয়েছে। কোম্পানিটি কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ হয়েছে। কোম্পানিটির কিউআই অফারে চাহিদার বিপরীতে ২.৫৪ গুণ বেশি আবেদন জমা পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কৃষিবিদ সিড পুঁজিবাজার থেকে ১১ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করবে। কোম্পানির চাহিদার বিপরীতে ২৯ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা দিয়েছে ৭২ যোগ্য বিনিয়োগকারী। অর্থাৎ চাহিদার বিপরীতে কৃষিবিদ সিডে ২.৫৪ গুণ বেশি আবেদন জমা পড়েছে। প্রতিটি যোগ্য বিনিয়োগকারীকেই প্রো-রাটার ভিত্তিতে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে কোম্পানিটি গত ২৪ মার্চ থেকে ২০ মার্চ পরযন্ত কিউআই আবেদন সম্পন্ন করে। গত ৩১ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে।

বিএসইসি সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে বাজার থেকে ১১ কোটি ৬০ টাকা সংগ্রহ করবে। কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৬০ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এসবিএল ক্যাপিটাল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com