1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

ভৈরবে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের ১সদস্য আটক

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০৫ পিএম
  • ৩২৪ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের টিকেটসহ মমিন মিয়া (৩৪) নামে এক টিকেট কালোবাজারি চক্রের সদস্যকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে তাকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করা হয়। কালোবাজারি মুমিন পৌর শহরের জগন্নাথপুর এলাকার জমশেদ সরকারের বাড়ির মৃত শফিকুল ইসলাম শিশু মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করছেন ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল আলীম।

তিনি জানান, একাধিক অভিযোগের ভিত্তিতে রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাতে মমিন মিয়া নামের টিকেট কালোবাজারি চক্রের সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাকে তল্লাসী করে তার সাথে থাকা বিভিন্ন গন্তব্যের আন্তনগর ট্রেনের ৬টি টিকেট পাওয়া যায়। এতে সিট রয়েছে ১৬ টি।

তিনি আরো জানান, মমিন দীর্ঘদিন যাবত কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই ঘটনায় রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com