1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বিশ্ব ইজতেমায় ৬৫ দেশের ৯,২৩১ বিদেশি মেহমান

  • আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.১৪ এএম
  • ২৪৭ Time View

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) শেষ হবে। ইজতেমার এবারের পর্বে অংশ নিয়েছেন ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাতের পূর্ব অবধি পৃথিবীর ৬৫টি দেশ থেকে ৯ হাজার ২৩১ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন৷ বিদেশি মেহমানদের সার্বক্ষনিক সহযোগিতার জন্য রয়েছে বাংলাদেশি জিম্মাদার (দায়িত্বশীল) সাথীরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মেহমানদের মধ্যে আরবী ভাষাভাষীর ৭৩২ জন, ইংরেজি ভাষাভাষীর রয়েছেন ২ হাজার ৬১৫ জন, উর্দু ভাষাভাষীর ২ হাজার ৬৬২ জন। এছাড়া পশ্চিমবঙ্গের ২ হাজার ৭৫৯ জন এবং অন্যান্য ভাষাভাষীর ২৭৩ জন ইজতেমায় অংশ নেন। এছাড়া ১৯০ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এবারের ইজতেমায় ভারত থেকে সর্বাধিক মেহমান এসেছেন৷ এবছর ভারত থেকে ৪ হাজার ৬০১ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন৷ ইন্দোনেশিয়া থেকে ৭৭৯ জন, মালয়েশিয়া থেকে ৫৮২ জন, নেপাল থেকে ৪৯০ জন, শ্রীলঙ্কা থেকে ৪৭৪ জন, থাইল্যান্ড থেকে ২৫৫ জন, আমেরিকা থেকে ৮৫ জনসহ বিশ্বের ৬৫ টি দেশের মোট ৯২৩১ জন বিদেশি মেহমান অংশ নেন।

এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থাগ্রহণ করেছে ইজতেমা কর্তৃপক্ষ। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ, র‌্যাবসহ সব বাহিনীর উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের থাকা-খাওয়া, যাতায়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com