1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

দেশীয় খেলায় গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ২.১২ পিএম
  • ২০০ Time View

ফুটবল, ক্রিকেটের পাশাপাশি দেশীয় খেলায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (ফেব্রুয়ারি ৭) সকালে ‘৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা, ২০২৪’-এর চূড়ান্তপর্বের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ফুটবল আমাদের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু দেশীয় খেলাগুলোকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করি।

ফুটবল, ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলা, বিশেষ করে দেশীয় খেলাগুলোকে আকর্ষণীয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের খেলা আমাদের হাতে আনতে হবে। সেই সাথে সাথে আমাদের কিছু দেশীয় খেলা, সেই ডাঙ্গুলি থেকে শুরু বিভিন্ন খেলা আগে প্রচলিত ছিল, সেগুলো আমাদের চালু করা উচিত। হাডুডু থেকে শুরু করে আমাদের দেশীয় খেলাগুলোকে নিতে হবে, এগুলো যেন হারিয়ে না যায়।

খেলাধুলা-শরীর চর্চার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয়, খেলাধুলার মধ্য দিয়ে একটা ঐক্যের বন্ধন সৃষ্টি হয়। প্রতিযোগিতামূলক মনোভাবের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ হয়। সে মানসিকতা গড়ে ওঠে।

প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলাতে আমাদের আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। আমরা সরকার গঠনের পর থেকে খেলাধুলার প্রতি আরও মনোযোগী হয়েছি।

স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে শীতকালীন খেলাধুলা শুরু এবং খেলাধুলার সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com