1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

১২ ফেব্রুয়ারি: নওগাঁ-২ আসনে বন্ধ থাকবে সব ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.৩৯ পিএম
  • ৩১৬ Time View

নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হওয়ায় এই আসনে ভোট গ্রহণ স্থগিত করেছিলো নির্বাচন কমিশন (ইসি)। আসনটিতে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সংশ্লিষ্ট এলাকায় সকল ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, নওগাঁ-২ আসনের নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকায় সকল ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। ভোটগ্রহণের দিন ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

জাতীয় সংসদের ৪৭তম আসন নঁওগা ২। পত্নীতলা উপজেলা ও ধামরহাট উপজেলা নিয়ে আসনটি গঠিত।

পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) আমিনুল হকের মৃত্যুতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৯ ডিসেম্বর ঢাকায় একটি হাসপাতালে মারা যান তিনি। সেদিনই এই আসনে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এর ফলে ৭ জানুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এরপর ৮ জানুয়ারি নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এই আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ১৭ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই করা হয় এর পরদিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ২৫ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হয় এর পরদিন। আর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয় ১২ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com