1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বিয়ে করলেই নগর কর্তৃপক্ষকে কর দিতে হবে

  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ২.১৩ পিএম
  • ২৪৩ Time View

রাজধানী ঢাকায় বিয়ে করলে এখন থেকে কর দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি জানান, বিয়ে ব্যবস্থা শৃঙ্খলার আওতায় আনতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে কর প্রদানের এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রথম বিয়েতে দিতে হবে ১০০ টাকা। এরপর প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার অনুমতি সাপেক্ষে দ্বিতীয় বিয়েতে ৫ হাজার, প্রথম ও দ্বিতীয় স্ত্রী জীবিত থাকা অবস্থায় অনুমতি সাপেক্ষে তৃতীয় বিয়েতে ২০ হাজার এবং একইভাবে চতুর্থ বিয়েতে ৫০ হাজার টাকা কর দিতে হবে। আর স্ত্রী যদি মানসিক ভারসাম্যহীন বা বন্ধ্যা হয় সেক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য ২০০ টাকা কর দিতে হবে।

এই কর আদায় হবে আদর্শ কর তপশিল ২০১৬ অনুযায়ী। এক্ষেত্রে করের টাকা পরিশোধ করতে হবে পাত্র পক্ষকে। এমন আইন আগে থেকে থাকলেও এটি এই প্রথম বাস্তবায়ন হচ্ছে। ধারাবাহিকভাবে ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে এ ব্যবস্থা চালু হয়েছে। প্রথম দিকে এই করের টাকা ম্যানুয়ালি আদায় করা হলেও পরবর্তীতে এটি অনলাইনের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ জানায়, প্রথমদিকে শুধু এই কর আদায় ব্যবস্থা থাকলেও পরবর্তীতে বিয়েতে অতিথি নিয়ন্ত্রণ কর আদায়ের পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com