শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা বাতিল, সংসদে বিল পাস ইমাম আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ সাম্রাজ্যবাদী মার্কিনী- ইহুদিদের পণ্য বর্জন করুন: মুহাম্মদ আতা উল্লাহ খান ঐতিহ্যের দাবি: বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন মওলানা ভাসানী ছিলেন শোষিত মানুষের কণ্ঠস্বর লাকসামে জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসায় কিতাব বিভাগ উদ্বোধন ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার্থীদের মোবাইল আসক্তি ও বখাটেপনা রোধে ফরিদপুরের এসপির কঠোর হুঁশিয়ারি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: অর্থমন্ত্রী সংসদে আরও ১০ বিল পাস, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ আইনে রূপ নিচ্ছে ৮ মাসে বাণিজ্য ঘাটতি ১৬.৯১ বিলিয়ন ডলার, চাপে অর্থনীতি

চাটমোহরে অগ্নিকান্ডে ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই

মোহাম্মদ আলী স্বপন
  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৪ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আফ্রাতপাড়া মহল্লার আবুল হোসেনের ছেলে মুদী দোকানী আসাদুল ইসলামের বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষে আগুন ছড়িয়ে পড়ে। এসময বাড়ির মুরগীর খামারের ২৫০টি লেয়ার মুরগী, নগদ টাকা, আসবাবপত্রসহ ৩টি ঘরের সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস চাটমোহরের একটি ইউনিট এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

চাটমোহর ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ নিরুপন করার পরই বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS