শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের সাথে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা নিমসার কাঁচাবাজারে টোলের নামে চাঁদাবাজি, যৌথ অভিযানে আটক-৯ প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১ সংরক্ষিত নারী আসনে আলোচনায় কণ্ঠযোদ্ধা রোক্সার রহমান মাধবপুরে এমপি সৈয়দ ফয়সল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা, সভাপতি সাগর ও সেক্রেটারি মাসুম হরিপুরে ২ দিনে ভ্রাম্যমান আদতে ৭৪ হাজার টাকা অর্থ দন্ড সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম বাংলাদেশে টেকনোর ডাবল ধামাকা: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি উন্মোচন নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন মো. মোস্তাকুর রহমান

রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

শাকিল আহম্মেদ
  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৯ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসিক গ্যাসলাইন বিস্ফোরণে ঘরে থাকা অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার রাতেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে শনিবার ভোরে আবাসিক গ্যাস লাইন বিস্ফোরণে ঘরে থাকা স্বামী-স্ত্রী দুজনই অগ্নিদগ্ধ হয়।

দগ্ধ অবস্থায় স্থানীয়রা স্বামী-স্ত্রীকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করায়। শনিবার (০৩-ফেব্রুয়ারী) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কাউয়ারচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন সিলেট জেলার জাহানারা ও তার স্বামী বরিশাল জেলার শামীম মিয়া। তারা স্থানীয় আবু মুসা মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর রাতে বিকট শব্দ শুনে ঘুম ভাঙে। পরে এগিয়ে গিয়ে দেখতে পান আবু মুসা মিয়ার বাড়ির ভাড়াটিয়া ঘরে আগুন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরে থাকা স্বামী শামীম মিয়া ও স্ত্রী জাহানারার শরীরের অনেক অংশ পুড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেন। বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দগ্ধ স্বামী-স্ত্রীকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS