1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

পাবনায় থামছেনা ফসলী জমিতে পুকুর খনন: টপ সয়েল কাটার হিড়িক

  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৩১ পিএম
  • ২৮৩ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহরে ফসলী জমিতে পুকুর খনন চলছেই। উপজেলার যত্রতত্র কৃষি জমির উপরীভাগের মাটি তথা টপ সয়েল কাটার হিড়িক পড়েছে। বিভিন্ন এলাকায় ফসলী জমিতে পুকুর খননের যেন উৎসব শুরু হয়েছে। ফলে কৃষি জমির উর্বর মাটি চলে যাচ্ছে অবৈধভাবে স্থাপিত ইটভাটাসহ নানা স্থানে। এতে একদিকে যেমন কৃষি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার, অপরদিকে উৎপাদন ঘাটতির শঙ্কাও দেখা দিয়েছে।

একাধিক সূত্র থেকে জানা যায়, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নেই পুকুর খননের ঘটনা ঘটছে বেশি। সিদ্দিনগরে জনৈক আঃ মতিন এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে বিক্রি করছেন। একই ইউনিয়নের বাঘলবাড়ী চারমাথা কুপিশ্বর বটতলায় নজরুল ইসলাম নামের এক ব্যক্তি ফসলী জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করছেন বিভিন্ন ইটভাটায়। এছাড়া বেলঘরিয়ায় ফের পুকুর খনন করা হচ্ছে। রাতের আঁধারে প্রভাবশালী এক ব্যক্তি এই পুকুর খনন কাজ জোড়েসরে শুরু করেছে বলে এলাকাবাসী জানান।

এছাড়াও মথুরাপুর ইউনিয়নের চিরইল বিলে, ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী মাঠে, ডিবিগ্রাম এবং মুলগ্রাম ইউনিয়নের বিভিন্ন মাঠে ফসলী জমিতে পুকুর খনন চলছে।

ইতোমধ্যে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে অবৈধভাবে পুকুর খনন করায় জরিমানাও করেছে। তবুও থেমে নেই ফসলী জমিতে পুকুর খননের কাজ।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেদুয়ানুল হালিম ফসলী জমিতে পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com