1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

গাজায় মোট ১২২ সাংবাদিক নিহত

  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০৩ পিএম
  • ২৯০ Time View

গাজা স্ট্রিপে ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর অন্তত ১২২ জন সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত আরও অনেক। গাজায় মোট নিহতের সংখ্যা ২৭ হাজার। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত এক সংস্থার বিশেষজ্ঞ এই তথ্য দিয়েছেন।

সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল পাঁচজন স্বাধীন বিশেষজ্ঞকে নিয়োগ করেছে। জাতিসংঘের হয়ে তারা কথা বলবেন না। স্বাধীনভাবে তারা তাদের রিপোর্ট দেবেন। ওই বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৭ অক্টোবর হামলার সময় হামাসও চারজন ইসরায়েলি সাংবাদিককে হত্যা করেছে। অন্যদিকে ইসরায়েল লেবাননের তিনজন সাংবাদিককে হত্যা করেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাজা স্ট্রিপে সাংবাদিকদের প্রেস লেখা হেলমেট, জ্যাকেট পরতে বলা হয়েছিল। তাদের জন্য প্রেস লেখা বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। তা সত্ত্বেও তাদের উপর আক্রমণ চালানো হয়েছিল। জেনে-বুঝে সাংবাদিকদের উপর হামলা হয়েছে। ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের সেনা একাজ করেছে, যাতে সাংবাদিকেরা সমস্ত খবর এবং ছবি প্রকাশ করতে না পারেন। সাংবাদিকদের উপর এভাবে জেনেবুঝে হামলা চালানো ‘যুদ্ধাপরাধ’ বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে।

এতে বলা হয়েছে, ইসরায়েলের সেনার সঙ্গে যোগ না দিলে বাইরে থেকে কোনো সাংবাদিককে গাজা স্ট্রিপের ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। কেবলমাত্র গাজার ভিতরে থাকা ব্যক্তিরাই সংবাদ পাঠাতে পারছেন বাইরে। এ নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চার মাসে গাজায় সর্বমোট ২৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে বহু নারী ও শিশু আছে। ইসরায়েলের বাহিনীর হামলায় তাদের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৬৬ হাজার ১৩৯।

-রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com