1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

ভৈরবে অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও শীতের কম্বল বিতরণ

  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.২৪ পিএম
  • ২৯৮ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল ও খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।

সৌদি আরবের টিম নাইন এন্ড কোম্পানির চেয়ারম্যান প্রবাসী মো: বিল্লাল হোসেনের আর্থিক সহায়তায় আজ শুক্রবার সকালে ভৈরব শহরের কমলপুরস্থ বিল্লাল টাওয়ারে ৫শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও শীতের কম্বল বিতরণ করা হয়।

কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: ফখরুল আলম রতনের সভাপতিত্বে খাদ্যদ্রব্য ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মৎসজীবি দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাজেদ আলী, কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো: সেলিম খান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্নাফ খান, ২নং ওয়ার্ডের সভাপতি মোস্তফা মিয়া, কালিকাপ্রসাদ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আপন হাজারী প্রমুখ।

সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা মৎসজীবি দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। 

কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপি নেতা ও সৌদি আরবের টিম নাইন এন্ড কোম্পানির চেয়ারম্যান প্রবাসী মো: বিল্লাল হোসেনের আর্থিক সহযোগিতায় ৫শতাধিক মানুষকে জনপ্রতি ১০কেজি চাল, ৩কেজি আলু ও একটি শীতের কম্বল দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com