1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় দম্পতি কারাগারে

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৮.০৩ পিএম
  • ২৭৬ Time View
খুলনা

খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর দৌলতপুরে শাহারবানু সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সমবায় প্রতিষ্ঠান খুলে গ্রাহকের তিন কোটি ৯ লাখ ৩৯ হাজার ১৫০ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার এক দম্পতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুল হায়দার আসামিদের আদালতে হাজির করলে বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ এই আদেশ দেন। আসামি এস এম শরিফুল ইসলাম বনি (৫৪) দৌলতপুর দেয়ানা উত্তরপাড়ার মৃত এস এম ইউসুফ আলীর ছেলে ও তার স্ত্রী সালমা আক্তার (৪৯) আজাহার উদ্দিন আহমেদের মেয়ে।

মামলার বিবরণে জানা গেছে, নগরীর দৌলতপুর মহসিনে এলাকায় শাহারবানু সমাজ কল্যান সংস্থা নামের একটি সমবায় প্রতিষ্ঠানের এস এম শরিফুল ইসলাম বনির কাছে ২০১৯ সালের মার্চ থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার টাকা জমা করেন দৌলতপুর দেয়ানা দক্ষিণ পাড়ার আবু বকর শেখের ছেলে এস এম আজাহারুল ইসলাম।

এছাড়া টুটুল বন্দের কাছ থেকে ৩০ লাখ, মেহেরুন নেছার কাছ থেকে ৭০ লাখ ৭৫ হাজার টাকাসহ বেশ কয়েক জনের কাছে থেকে মোট তিন কোটি ৯ লাখ ৩৯ হাজার ১৫০ টাকা জমির প্লট ও সমিতির লভ্যাংশ দেয়ার কথা বলে আত্মসাৎ করেন বনি। এ সময় আসামিরা বসত বাড়ি বিক্রি করে অন্যের টাকা আত্মসাৎ করে বিদেশ পালিয়ে যাওয়ার জন্য পাসপোর্টও বানিয়েছেন। এ ঘটনায় আজাহারুল ইসলাম বাদী হয়ে এস এম শরিফুল ইসলাম বনি ও তার স্ত্রী সালমা আক্তারকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আসামিরা একটি নামধারী প্রতিষ্ঠান খুলে বিভিন্ন জনকে প্রলোভন দেখিয়ে ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগী ১০ জনের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com