1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ১১.৫৫ এএম
  • ৩০৯ Time View

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে নিজ বাড়িতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। তাড়াশ উপজেলা সদরের বারোয়ারী বটতলা এলাকার নিজ বাসা থেকে সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।

নিহতেরা হলেন—কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদের হত্যা করে ফ্লাটে তালা লাগিয়ে দিয়ে যায়। স্বজনেরা দু’দিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে তালা ভেঙে মেঝেতে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পায়। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নূরে আলম বলেন, গত দুদিন ধরে নিহতদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় স্বজনেরা। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় তাদের কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার দিনের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com