1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

দ্বাদশ সংসদের যাত্রা শুরু কাল

  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৭.৩৫ পিএম
  • ২৫৮ Time View

নানা চ্যালেঞ্জ, বিরোধীদের ভোট ঠেকানোর নানা কর্মসূচি, সংঘাত-সহিংসতার শঙ্কার মধ্যেও ৭ জানুয়ারি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের তিনদিন পর ১০ জানুয়ারি নবনির্বাচিতরা শপথ গ্রহণ করেন। পরদিন ১১ জানুয়ারি শপথের পর মন্ত্রিসভা গঠন করা হয়। অবশেষে মঙ্গলবার (২৯ জানুয়ারি) যাত্রা শুরু করতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ।

নতুন সংসদের প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। ধরে নেয়া হচ্ছে, এককভাবে ২২৩ আসন পাওয়া ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত ড. শিরীন শারমিন চৌধুরী ও শামসুল হক টুকুই আরও এক দফা বসবেন নিজেদের আসনে। রেওয়াজ অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সংসদে এটিই হবে তার প্রথম ভাষণ।

এবার সংসদ যাত্রা শুরু করছে বেশ কিছু নতুন নজির গড়ে। শপথ নেয়া ২৯৯ সংসদ সদস্যের ৬২ জনই স্বতন্ত্রভাবে নির্বাচিত। দেশের সংসদীয় ইতিহাসে এত সংখ্যক দলনিরপেক্ষ সদস্য আর কখনো দেখা যায়নি। রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে দ্বিতীয় স্থানে জাতীয় পার্টির তুলনায় স্বতন্ত্রদের সংখ্যা প্রায় ছয়গুণ বেশি, এমন রেকর্ডও এবারই প্রথম।

তবে বিরোধী দলের আসনে থাকছে মাত্র ১১ আসন পাওয়া জাতীয় পার্টিই। এত কম সংখ্যক সদস্য নিয়ে বিরোধী দলের মর্যাদা পাওয়ার নজিরও প্রথম। বাংলাদেশের সংসদীয় ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রথম ও ষষ্ঠ সংসদে কোনো বিরোধী দল ছিল না। আর এতদিন বিরোধী দলের সবচেয়ে কম সদস্য থাকার নজির ছিল চতুর্থ সংসদে। সেবার আ স ম আবদুর রবের নেতৃত্বে সম্মিলিত বিরোধী দলের আসন ছিল ১৯টি।

এবারের সংসদের অন্য দলের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে প্রতিনিধিত্ব করছে। আর একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত রয়েছে নওগাঁ ২ আসনের ভোট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com