1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

তীব্র তুষারপাতে যুক্তরাষ্ট্রে মৃত্যু বেড়ে ৮৯

  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ১১.১২ এএম
  • ২৩৫ Time View

তীব্র শীত ও তুষারপাতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। এর মধ্যে শুধু টেনেসি অঙ্গরাজ্যে মারা ১৯ জন। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন অঙ্গরাজ্যের মহাসড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে।

গত এক সপ্তাহ ধরে উত্তর আমেরিকার এই দেশটিতে তীব্র ঠান্ডা ও তুষারপাত হচ্ছে। তীব্র তুষারপাত ও তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত ৮৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে; যাদের বেশিরভাগই টেনিসিতে। এর পরের অবস্থানে আছে ওরেগন, ইলিনয় ও পেনসিলভেনিয়া।

এ ছাড়া সড়কে তুষার জমে পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হতাহতের খবরও পাওয়া গেছে। আর প্রবল তুষারঝড়ের কারণে দেশটির বিশাল এলাকাজুড়ে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

দেশটির আবহাওয়া দফতরের তথ্য বলছে, এক সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তুষারঝড়। অনেক জায়গায় কয়েক ফুট পর্যন্ত তুষারের স্তূপ জমেছে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় রোববার বিকেল পর্যন্ত ওরেগনের প্রায় ১০ হাজার মানুষ, উত্তর ক্যারোলিনায় ৮ হাজার, ক্যালিফোর্নিয়ায় ৭ হাজার এবং কেনটাকিতে ৪ হাজার ৩০০ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন।

তুষারপাত ও তুষার ঝড়ের কারণে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিনই বিলম্ব বা বাতিল হচ্ছে শত শত ফ্লাইট। বৈরী আবহাওয়ার কারণে আগামী কয়েক দিন বিমান চলাচল ব্যাহত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com