1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

২৭ বছর পর আবারও ভারতে মিস ওয়ার্ল্ড

  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ১.৫৪ পিএম
  • ৩১৩ Time View

নারীদের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’। চলতি বছর এই প্রতিযোগিতার ৭১তম আসর বসবে ভারতে। ২৮ বছর পর ভারত আবারও আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আয়োজক দেশ হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, অফিসিয়াল মিস ওয়ার্ল্ড পেজ এক্স হ্যান্ডেলে শুক্রবার (১৯ জানুয়ারি) এক পোস্টে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘মিস ওয়ার্ল্ডের চেয়ারম্যান জুলিয়া মোরলে সিবিই জানিয়েছেন, এবারের মিস ওয়ার্ল্ডের আয়োজক দেশ হচ্ছে ভারত। সৌন্দর্য, ডাইভারসিটি এবং নারী স্বাধীনতার উদযাপনের অপেক্ষায় আমরা। একটা দুর্দান্ত সফরের জন্য তৈরি হয়ে যান।’

প্রসঙ্গত. শেষবার ১৯৯৬ সালে বেঙ্গালুরুতে আয়োজিত হয়েছিল মিস ওয়ার্ল্ডের অনুষ্ঠান। তারপর আর ভারতে এই বিউটি পেজেন্ট অনুষ্ঠিত হয়নি। ১৯৬৬ সালে প্রথমবারের জন্য কোনো ভারতীয় এই খেতাব অর্জন করেন। আর তিনি হলেন রেইতা ফারিয়া পোয়েল। তারপর ১৯৯৪ সালে ঐশ্বরিয়া রায় বচ্চন মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করেন। তারপর ১৯৯৭ সালে ডায়না হেডেন এই খেতাব পান।

১৯৯৯ সালে যুক্তা মুখে বিশ্ব সুন্দরীর মুকুট পরেন। তার পরের বছরেই ২০০০ সালে এই খেতাব অর্জন করেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এরপর লম্বা সময়ের বিরতির পর ২০১৭ সালে এই খেতাব পান মানুষী চিল্লার।

৭০তম অর্থাৎ শেষ মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন পোল্যান্ডের কারোলিনা বিয়েলস্কা। এবারের এই মিস ওয়ার্ল্ডের আসর ফেব্রুয়ারি ১৮ থেকে ৯ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। নয়া দিল্লিতে হবে এই ইভেন্ট। ২০ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com