1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

আর্গন ডেনিমসের ইজিএম ২৫ জানুয়ারি

  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ১১.১৭ এএম
  • ৩৫৭ Time View

বাণিজ্যিক ভবন কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেড। আগামী ২৫ জানুয়ারি বেলা ১১টায় কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, রাজধানীর গুলশানে একটি বাণিজ্যিক ভবনে ৭ হাজার ২৯১ বর্গফুটের স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এ বিষয়ে ইজিএমে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। এর জন্য সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৩ জানুয়ারি।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আর্গন ডেনিমসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৯ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪২ পয়সা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৮ পয়সা, আগের বছরে যা ছিল ৫২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ১৩ পয়সা।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরেও বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com