1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

পিকনিকের নৌকা উল্টে ১৬ শিশুর মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ১১.২৫ এএম
  • ৩৩৩ Time View

ভারতের গুজরাটে স্কুলের পিকনিকের নৌকা উল্টে দুই শিক্ষকসহ ১৬ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার সময় নৌকায় মোট ২৭ জন শিশু ছিল। এখন পর্যন্ত আটজন নিখোঁজ রেয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভাদোদারার হারনি লেকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভ জানিয়েছে, নৌকাটিতে ৩৪ জন শিক্ষক-শিক্ষার্থী ছিল। যার মধ্যে এখন পর্যন্ত ১০ জন শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় দুজন শিক্ষকও মারা গেছেন।

নিখোঁজদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, নিখোঁজদের কয়েকজন হয়ত কাদার মধ্যে আটকে গেছে।

এদিকে পিকনিকের নৌকা উল্টে শিক্ষক-শিক্ষার্থী নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

গুজরাটের ভাদোদরায় নৌকা দুর্ঘটনায় শিশু ও শিক্ষকদের মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করে এক এক্স বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, গুজরাটের ভাদোদরায় নৌকা দুর্ঘটনায় শিশু ও শিক্ষকদের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং উদ্ধার অভিযানের সাফল্য কামনা করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com