1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ভৈরবে জায়গা নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ৫.২২ পিএম
  • ৪০৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ১ ফুট জায়গা জন্য ভাইয়ের হাতে ভাইকে খুন করা অভিযোগ পাওয়া গেছে। 

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের নামা পাড়া মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি লিলু মিয়া (৫৫) ওই এলাকার নুরুল হক মিয়ার ছেলে। অভিযুক্ত স্বপন মিয়া (৪৫) তারই সহোদর।

 ভৈরব কুলিয়ারচর সার্কেল এএসপি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, আজ সকালে সাড়ে ১০ টায় দুই ভাইয়ের কেনা জমিতে স্বপন বাড়ির কাজ করতে যায়। লিলু মিয়ার কাছে ভাই স্বপন মিয়া ১ ফুট জায়গা বেশি দাবী করে। এ নিয়ে লিলু মিয়া ও স্বপন মিয়ার বাকবিতাণ্ড হয়।  এতে এক পর্যায়ে স্বপন তার শশুরবাড়ির লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় হাতে প্রচণ্ড আঘাতে অজ্ঞান হয়ে পরে লিলু মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।  

নিহতের সন্তান সুবর্ণা ও নজরুল জানান, আমার বাবা একজন কৃষক। আমরা ৭ ভাইবোন। আমাদের বাপ চাচারা ৪ ভাই। বাড়ির পাশে আমার বাবার আর স্বপন কাকা একটি জমি কিনেন। জমির সমান বন্টন করে দিলে কাকা স্বপন মিয়া ১ ফুট জমি বেশি চাই। আমার বাবা জায়গা না দিতে চাইলে স্বপন কাকা তার শশুর বাড়ির চাচা শুশুর ইদ্রিস মিয়া, শালা দানা মিয়া ও সায়দুর রহমানসহ সাঙ্গপাঙ্গরা হামলা চালায়। তারা আমাদেরসহ বাবাকে এলোপাথারি মারতে থাকে। এতে বাবা গুরুত্বর আহত হয়। বাবাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন। আমার এর সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবী জানায়।

নিহতের আত্মীয় সাদু মোল্লা জানান, আজ সকালে জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়। আমরা স্বজনরা শালিশে দরবারে বসলে নিহতে ভাই স্বপনের শশুর বাড়ির লোকজন হামলা চালিয়ে লিলুকে আহত করে। পরে তাকে হাসপাতালে পাঠালে শুনতে পায় সে মৃত্যুবরণ করেছেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশ্রাফ মাহাদী বলেন, সকালে সাড়ে ১১ টায় লিলু মিয়া নামের একজন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা করতে গিয়ে তাকে মৃত পাওয়া যায়। ভাই ভাইয়ে দ্বন্দ্বে আহত হয়েছিল শুনেছি। হাতে আঘাতের চিহৃ পেয়েছি। পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। 

এ বিষয়ে অভিযুক্ত ইদ্রিস মিয়া বলেন, আমি স্বপনের সাথে তার বাড়িতে গিয়েছি। কিন্তু কোন রকম মারামারি করিনি। স্বপনের সাথে তার ভাইয়ের বাকবিতাণ্ড হয়েছে। আমাকে একটা পক্ষ ফাসানোর চেষ্টা করছে।

ভৈরব কুলিয়ারচর সার্কেল এএসপি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে দ্বন্দ্ব জানতে পেরেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারনা করা হচ্ছে পিটিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com