1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Title :
কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টিসিবির মজুত বাড়াতে ৯ হাজার টন ছোলা ও ১ কোটি লিটার তেল কেনার অনুমোদন শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯

শেয়ারবাজারের অস্থিরতা নিরসনে ও‌ গতিশীলতায় অর্থমন্ত্রণালয়ের ছয় নির্দেশনা

  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ১.৫৩ পিএম
  • ৯২১ Time View

গত কয়েক সপ্তাহ ধরে অস্থিরতা চলছে দেশের শেয়ারবাজারে। সূচকের টানা পতন ও লেনদেন কমায় আস্থা সংকট দেখা দিয়েছে বিনিয়োগকারীদের মাঝে। মাঝে মধ্যে দু একদিন উত্থান হলেও বেশিরভাগ কার্যদিবসেই বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হচ্ছে। এমন অবস্থায় শেয়ারবাজারের অস্থিরতা নিরসনে ও বাজারকে গতিশীল করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ছয়টি নির্দেশনা দিয়েছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

গত ১৩ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ সচিব মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত একটি চিঠি বিএসইসির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। চিঠি নির্দেশনা ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠাগুলোতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সূত্র মতে, বিএসইসিকে দেয়া ছয়টি নির্দেশনা হলো- (ক) অবৈধ/নিয়মবহির্ভুতভাবে কোন কোম্পানি /স্টেকহোল্ডার /প্রতিষ্ঠান শেয়ারবাজারে প্রবেশ/বের হতে না পারে সে দিকে নজরদারি। (খ) যে সকল কোম্পানি/স্টেকহোল্ডার /প্রতিষ্ঠান বন্ধ আছে তাদের শেয়ারবাজারে শেয়ার লেন-দেনের উপর নজরদারী। (গ) সন্দেহজনক লেনদেনকারী প্রতিষ্ঠানসমূহ বিশেষ বিশেষ নজরদারীর আওতায় আনা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। (ঘ) অসাধু কোন সিন্ডিকেট যাতে বাজারকে কারসাজিমূলকভাবে প্রভাবিত না করতে পারে সে দিকে বিশেষ নজর রাখা। (ঙ) শেয়ারবাজারের সাথে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানের সাথে সমন্বয় জোরদার করা এবং (চ) সচেতনতা বৃদ্ধির জন্য শেয়ারবাজার সংক্রান্ত ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম আরও জোরদারকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিকট শেয়ারবাজার সংক্রান্ত ধারণা তুলে ধরা।

এ বিষয়ে নাম না প্রকাশের শর্তে বিএসইসির এক কর্মকর্তা শেয়ারবাজার নিউজকে বলেন, শেয়ারবাজারের অস্থিরতা নিরসনে ও বাজারকে গতিশীল করতে একটি নির্দেশনা বিএসইসিতে পাঠিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ইতোমধ্যে ওই নির্দেশনা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠাগুলোতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com