1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো ভিভো’র ঈদুল আযহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণাঃ চলবে ২৮ মে পর্যন্ত 1st Quarter Financial Statements of Mercantile Islami Insurance PLC ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মে মাসের ১২ দিনেই দেশে এলো ১.৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পূবালী ব্যাংক

পণ্যের দাম বেশি নিলে ‘৩৩৩’ নম্বরে অভিযোগ

  • আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪, ৮.০৮ পিএম
  • ৪২৫ Time View

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ে ‘৩৩৩’-এ অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা। আগামী ৩১ জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু করা হবে। একই সঙ্গে ভোক্তাদের জন্য তৈরি ওয়েবসাইটে প্রতিদিনের দ্রব্যমূল্য দেওয়া থাকবে।

সোমবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে ‘বাজার দরে অধিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং এ বিষয়ে ডিজিটাইজেশনের মাধ্যমে উদ্ভাবনী পরিবর্তন আনা’ সংক্রান্ত পরামর্শক সভায় তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘৩৩৩’ নম্বরে বর্তমানে যেসব সেবা আছে, সেগুলো চালু থাকবে। তবে ৩৩৩-তে বাড়তি একটি ডিজিট যোগ করে নিত্যপণ্যের দামের তথ্য আদান-প্রদান এবং অভিযোগ জানানো যাবে।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রণালয় ও দপ্তরের সবটুকু সক্ষমতা ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। পণ্য উৎপাদন, মজুত, বাজারজাতকরণ, বিপণন ও আমদানি পর্যায়ে সঠিক তথ্য উপাত্ত সংরক্ষণ করা ও নিজেদের মধ্যে আদানপ্রদান করা গেলে অনেক সমস্যার সমাধান পাওয়া যাবে। আমাদের মন্ত্রণালয় প্রযুক্তি ব্যবহার করে এসব বিষয়ের রিয়েল টাইম ইনফরমেশন বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দিতে চাই।

তিনি বলেন, করোনার সময় রোগী শনাক্তকরণ ও দুস্থ মানুষের কাছে খাবার পৌঁছে দিতে প্রথম ‘৩৩৩’ সেবা চালু করা হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসছে রোজায় এই সেবা চালু করা হবে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন এলাকার পর্যটনের স্থানসমূহ এবং বিভিন্ন জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে।

প্রতিমন্ত্রী বলেন, কোথাও পণ্যের দাম কমলে প্রশাসন গিয়ে তা সঙ্গে সঙ্গে কিনে ফেলতে পারবে এবং সেখানেই বিক্রি করতে পারবে।

‘দেশের নাগরিকরা ৩৩৩ নম্বরে এবং প্রবাসীরা ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে ফোন করে সেবা গ্রহণ করতে পারবেন’ যোগ করেন পলক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com