1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

রেলওয়ের দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়, নিয়ন্ত্রণ সম্ভব

  • আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪, ৫.০৫ পিএম
  • ৩১৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের দূর্নীতি বন্ধ করা সম্ভব নয়, নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু সেটাও অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মনিরুজ্জামান মনির। আজ ১৫ জানুয়ারি ২০২৪ (সোমবার) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।

মনিরুজ্জামান মনির বলেন, রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় রেলপথ মন্ত্রী মন্ত্রণালয়ে প্রথম দিন আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেওয়ার পর রেল ভবনে মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বলেছেন, “রেলকে লাভজনক করতে রেলের দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। তিনি রেলওয়ের দুর্নীতি বন্ধ করতে চান।” রেলওয়ের দুর্নীতি বন্ধ হোক এটা সবাই চায় কিন্তু প্রভাবশালী দূর্নীতিবাজদের ভীরে রেলপথ মন্ত্রী দুর্নীতি কখনোই বন্ধ করতে পারবেন না। যেখানে দুর্নীতিবাজদের পদোন্নতি দেওয়া হয় সেইখানে কিভাবে বন্ধ সম্ভব! তিনি রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করতে চান, এটা সকলের কাম্য। রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হলে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ বন্ধ করতে হবে। শুধু তাই নয় রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়েকে তাদের নিজ নিজ কাজ করতে হবে। গত পাঁচ বছর দেখা গিয়েছে রেলপথ মন্ত্রণালয় রেলওয়ে পরিচালনা করছে।  রেলপথ মন্ত্রণালয় রেলওয়ের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে মনোযোগী হতে হবে। আর রেলওয়ে পরিচালনার দায়িত্ব বাংলাদেশ রেলওয়ের হাতেই রাখতে হবে। বর্তমানে রেলপথ মন্ত্রণালয়ই রেলওয়ে পরিচালনা করছে আর রেলওয়ে মহাপরিচালক সহ সকলে কাঠের পুতুলের মত দায়িত্ব পালন করছেন।

তিনি আরো বলেন, অন্যদিকে রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে ও দুর্নীতি নিয়ন্ত্রণে নিয়োগ বিধি একটি গুরুত্বপূর্ণ। বর্তমান নিয়োগ বিধি ২০২০ একটি স্বৈরাচারিতা মূলক, ত্রুটিপূর্ন নিয়োগ বিধি। এই নিয়োগ বিধিতে দূর্নীতি বন্ধ বা নিয়ন্ত্রণ কোনটাই সম্ভব নয়। যেখানে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার পর দুই বছরেও নিয়োগ বিধি সংশোধন কমিটি কর্তৃক নিয়োগ বিধি সংশোধন করতে পারে না সেই প্রতিষ্ঠানের দূর্নীতি বন্ধ বা নিয়ন্ত্রণ কঠিন চ্যালেঞ্জ।

মনিরুজ্জামান মনির রেলের দুর্নীতি বন্ধ বা নিয়ন্ত্রণ করতে হলে রেলওয়ের সকল ট্রেড ইউনিয়ন সহ রেলওয়ে সংশ্লিষ্ট সকল সংগঠন এর সাথে আলোচনা করে পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com