1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো ভিভো’র ঈদুল আযহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণাঃ চলবে ২৮ মে পর্যন্ত 1st Quarter Financial Statements of Mercantile Islami Insurance PLC ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মে মাসের ১২ দিনেই দেশে এলো ১.৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পূবালী ব্যাংক

এনআইডি জালিয়াতি বন্ধে পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ

  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ৮.৪১ পিএম
  • ২১৮ Time View

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি রোধ বা তথ্য ফাঁস ঠেকাতে কর্মকর্তাদের প্রতি মাসে সংশ্লিষ্ট সিস্টেমের পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর নির্দেশনাটি ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়, উপজেলা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিএমএস) ইউজার আইডির পাসওয়ার্ড এক মাস অন্তর পরিবর্তন করতে হবে।

সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে গত বছর এনআইডির তথ্য ফাঁসের ঘটনা চাউর হলে নিজেদের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে ইসি। এরপর থেকে এনআইডি সার্ভারের সুরক্ষা বৃদ্ধি ও কর্মকর্তাদের সতর্ক রাখতে সময়ে সময়ে নানা নির্দেশনা দিয়ে আসছে সংস্থাটি।

ইসির সার্ভারে বর্তমানে ১২ কোটির মতো নাগরিকের তথ্য রয়েছে। এ ছাড়া ১০ লাখ রোহিঙ্গার তথ্যও রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com