1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

নাটোরে দুইজনের মরদেহ উদ্ধার

  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৯.৫১ পিএম
  • ৩২৫ Time View

নিজস্ব প্রতিবেদক: পৃথক ঘটনায় নাটোরের লালপুর ও বড়াইগ্রাম থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বড়াইগ্রামে উদ্ধারকৃত মরদেহটির পরিচয় পেলেও লালপুরের আব্দুলপুর রেলস্টেশন প্ল্যাটফর্মে চাদরে মোড়ানো মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। বড়াইগ্রামে উদ্ধারকৃত মরদেহটি উপজেলার পার-বাগডোব এলাকার বাসিন্দা মকরোব আলীর।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে এ দুটি মরদেহ উদ্ধার করে নাটোরের বড়াইগ্রাম থানা  ও পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।

বড়াইগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খান জানান, সকালে বড়াল নদীর ব্রীজের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মৃতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। এরপর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হারুনুজ্জামান রুমেল জানান, আব্দুলপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে- এমন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তীব্র শীতের কারণে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com