1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

শাহজাদপুরে খাবার খেয়ে ৩ পরিবারের ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি

  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৯.২৭ পিএম
  • ৩৪০ Time View

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়িতে খাবার খেয়ে আবারও ৩ পরিবারের ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একে একে ১৭ জন অচেতন রোগী চিকিৎসা নিতে আসে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। উপজেলার মাদলা পূর্বপাড়া এবং পার্শ্ববর্তী দ্বাবারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসারত কামরুল ইসলাম জানান, প্রতিদিনের মতই বাড়ির সকলে একসাথে সকালের খাবার খান। হঠাৎই অসুস্থ বোধ করায় তিনি স্থানীয় চিকিৎসকের কাছে যান। এরপর একে একে বাড়ির সকলে অসুস্থ বোধ করলে সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তিনি আরও জানান, তার পরিবারসহ ৩ পরিবারের মোট ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ শুক্রবার রাতে হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত সহকারী সার্জন ডাক্তার আশরাফুল আলম জানিয়েছেন, শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ১৭ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সবার অবস্থাই এখন ভালো আছে। ধারণা করা হচ্ছে খাবারের সাথে কোন মেডিসিনের ক্রিয়ার ফলেই এমন হয়েছে। তবে কি ধরণের মেডিসিনের জন্য এ অবস্থা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “ল্যাব টেস্ট ছাড়া বলা মুশকিল। ”

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, শুনেছি কেউ খিচুড়ি খেয়ে কেউ খিচুড়ি না খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে টিউবওয়েলের পানিতে কেউ কিছু মিশিয়ে থাকতে পারে।

উল্লেখ্য, এর আগে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি এবং ফরিদ পাঙ্গাসীসহ কয়েকটি গ্রামের অন্তত ৫০ জন অচেতন হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেসব বাড়িতে ধারাবাহিকভাবে চুরির ঘটনাও ঘটেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com