1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪, ৫.২১ পিএম
  • ২৩৩ Time View

জাপানে ভয়াবহ ভূমিকম্পে দুই শতাধিক প্রাণহানির ১০ দিন যেতে না যেতেই এবার বড় ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ এশিয়ার তিন দেশ- আফগানিস্তান, ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটে আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের জুরম শহর থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০৪ কিলোমিটার গভীরে।

আফগানিস্তানের পাশাপাশি প্রতিবেশী ভারত, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানেও অনুভূত হয়েছে ভূমিকম্পের প্রভাব।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, এদিন দেশটির বিভিন্ন অংশে ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ, লাহোর ও এর আশপাশের এলাকা এবং খাইবার পাখতুনখাওয়ার কিছু এলাকায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে রাজধানী দিল্লির কিছু অংশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৪১ কিলোমিটার উত্তরপূর্বে।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, নতুন বছরের প্রথম দিন, গত ১ জানুয়ারি জাপানের মধ্যাঞ্চলীয় দ্বীপ হোনশুতে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প । এতে ধসে পড়ে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট।

সেই ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ।

তার আগে, গত বছরের ৭ অক্টোবর আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে প্রাণ হারান দুই হাজারের বেশি মানুষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com