1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

পাবনায় পেঁয়াজের বাম্পার ফলনে খুশি চাষীরা

  • আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ৪.৪৩ পিএম
  • ৩৪৫ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার পেঁয়াজ চাষীরা এ বছর পেঁয়াজের বাম্পার ফলনে খুশি। জেলায় এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলনের সঙ্গে পেঁয়াজের বাজার দরও বেশ ভালো। তাই স্থানীয় পেঁয়াজ চাষীরা ভালো দাম পাওয়ার প্রত্যাশা করছেন। এ কারণে আগামীতে পেঁয়াজ চাষে আরো বেশি আগ্রহী হবেন কৃষক, বাড়বে নতুন নতুন পেঁয়াজ চাষী।

স্থানীয় কৃষি অফিস বলছে, যথাসময়ে সেচ ও সারের পর্যাপ্ত সরবারহ এবং অনুকুল আবহাওয়া বিরাজ করায় চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে বলে জানান। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি কৃষি প্রণোদনা কর্মসূচীর ও সরকারের রাজস্ব খাতের অর্থায়নে পেঁয়াজ চাষীদের সহযোগিতা করা হচ্ছে। এবার পেঁয়াজের ফলন গত বছরের তুলনায় বেশি হয়েছে। এছাড়াও পেঁয়াজের বাজারদরও ভালো হওয়ায় কৃষকরা ভালো দাম পাওয়ার প্রত্যাশা করছেন।

এ প্রতিনিধির কথা হয় কয়েকজন পেঁয়াজ চাষীর সাথে, তারা বলেন, গত বছর ২ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। কিন্তু অসময়ে বৃষ্টির কারণে ফলন খুব খারাপ হয়েছে। কৃষি অফিস থেকে দেওয়া বীজ ও সারে এবছর তিনি একই পরিমাণ জমিতে পেঁয়াজের চাষ করেছেন। পাশাপাশি কৃষি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন পরামর্শও দিয়ে যাচ্ছেন। ফলন ও দাম দুটোই ভালো পাওয়ার প্রত্যাশা করছেন এই পেঁয়াজ চাষী।

চাষী শাহীন জানান, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৬০-৬৫ টাকা দরে বিক্রি করছি। পাইকাররা মাঠ থেকেই পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছে। এই বাজার দর আরও একমাস থাকলে ভাল লাভ পাওয়া যাবে বলেও তিনি জানান।

কৃষি কর্মকর্তারা বলছেন, মুড়িকাটা পেঁয়াজ চাষে চাষীরা ব্যাপক লাভবান হচ্ছন। যদিও পরিপক্ব হবার আগেই পেঁয়াজ তুলতে চাষীদের উৎসাহ দেয়া হচ্ছে। কেননা এই মুহুর্তে ভাল দাম আছে । ফলন একটু কম হলেও বাজারে চাহিদা ও দামের কারণে চাষীরা লাভবান হতে পারছে। আশাকরি পেঁয়াজের মৌসুমে চাষীরা আরও লাভবান হতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com