1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

গাজায় কবর খুঁড়ে ১৫০ মরদেহ ‘চুরি’ করেছে ইসরাইল

  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১০.১০ এএম
  • ২৬০ Time View

ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার তুফাহ কবরস্থানে ১১০০ টি কবর খুঁড়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এছাড়া তারা সেখান থেকে ১৫০ টি মরদেহ ‘চুরি’ করেছে বলেও দাবি করেছেন গাজা কর্তৃপক্ষ।

শনিবার (৬ জানুয়ারি) গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কবরস্থানে ইসরাইলি সেনাবাহিনীর হামলা এবারই প্রথম নয়। গত মাসেও তারা কবর খুঁড়ে ৮০টি মরদেহ নিয়ে যায় তারা।’

গেল বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন; আহত হয়েছেন কমপক্ষে ৫৭ হাজার।

এমন পরিস্থিতির মধ্যেও দক্ষিণাঞ্চলসহ গাজা উপত্যকাজুড়ে বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরাইল, যেখানে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে ‘নিরাপদ স্থানে’ সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলের বোমাবর্ষণে গাজায় নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী ও শিশু।

গাজার মিডিয়া অফিস বলছে, গাজা উপত্যকায় গণহত্যা চালাতে দখলদার বাহিনীর বিমান থেকে এরই মধ্যে ৪৫ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র এবং দৈত্যাকার বোমা ফেলা হয়েছে, যার মধ্যে কয়েকটির ওজন ছিল দুই হাজার পাউন্ড বিস্ফোরকের সমান। ইচ্ছাকৃতভাবে সব আবাসিক এলাকা লক্ষ্য করে এসব বিস্ফোরক ফেলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com