1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

মক্কা-মদিনার মসজিদে মাস্ক পরার নির্দেশনা সৌদির

  • আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ১১.৪৩ এএম
  • ২৫৭ Time View

পবিত্র মক্কা ও মদিনার মসজিদগুলোতে মুসল্লিদের আবারও মাস্ক পরার আহ্বান জানিয়েছে সৌদি আরব। কোভিডের নতুন ধরন শনাক্ত হওয়ায় স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এমন আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক সপ্তাহ আগে কোভিডের নতুন রূপ জেএন.১ শনাক্ত হওয়ায় সৌদি কর্তৃপক্ষ মক্কা ও মদিনায় ইবাদতকারীদের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মাস্ক পরার আহ্বান জানিয়েছে।

সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে জানিয়েছে, যদিও কোভিডের এই ধরনটি তেমন বিপজ্জনক নয়, তবুও মসজিদে আগতদের রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মাস্ক ব্যবহার করা জরুরি।

সৌদি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কোভিডের নতুন এ ধরনের ফলে এখনো দেশটিতে কোনো ব্যক্তি আক্রান্ত হননি।

সৌদি আরব করোনা মহামারি সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে দেয়ার পর থেকে দেশটিতে ব্যবসা বাণিজ্যসহ সব কার্যক্রম এখন স্বাভাবিক। ২০২৩ এর শুরুর দিকে করোনা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়ার পর এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে প্রায় এক কোটি মুসল্লি দেশটিতে হজ ও ওমরাহ পালন করেছেন।

এদিকে পবিত্র শহর মক্কা ও মদিনায় ৩৩০টি হোটেল ও অ্যাপার্টমেন্ট বন্ধ করে দিয়েছে সৌদি আরব। অনিয়মের অভিযোগে দেশটির পর্যটনবিষয়ক মন্ত্রণালয় এসব হোটেল ও অ্যাপার্টমেন্ট বন্ধ করে দিয়েছে।

সৌদি আরবের পর্যটনবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রতিষ্ঠান বন্ধ করার আগে দুই শহরেই তদন্ত দল পরিদর্শন করেছে। পরিদর্শনে মক্কা নগরীতে ২ হাজারের বেশি আইন লঙ্ঘন হয়েছে। এছাড়া ২৮০ প্রতিষ্ঠান লাইসেন্স পাওয়ার আগেই কার্যক্রম শুরু করেছে। সেগুলোকে অভিযানে বন্ধ করে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com