1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

সাংবাদিকদের ডাটাবেইজের অগ্রগতি দৃশ্যমান

  • আপডেট : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১২.৫৪ পিএম
  • ২৮২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেছেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলে সাংবাদিকদের ডাটাবেইজের কার্যক্রম ও অগ্রগতি দৃশ্যমান। তিনি আরো বলেন ডাক্তারদের বিএমডিসি, এডভোকেটদের বার কাউন্সিলের সনদ থাকলেও সাংবাদিকদের তেমন কোন সনদের প্রক্রিয়া নেই। সেই কাজটি তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে শুরু করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এ বিষয়ে আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে প্রায় ৩৩টি জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সাংবাদিকদের তালিকা প্রেস কাউন্সিলে এসেছে। বাকী জেলাগুলো তালিকার ব্যাপারে প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি বলেন, সাংবাদিকরা ভুল সংবাদ প্রকাশ করলে ভুক্তভোগী প্রেস কাউন্সিলের মামলা করতে পারে। সম্পাদকরাও সাংবাদিকদের নিয়োগপত্র ও বেতন না দিয়ে রাষ্ট্রীয় আইন অবমাননা করছে বলে তথ্য রয়েছে। তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনার জন্য কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

মহান বিজয় দিবস উপলক্ষে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ’র) উদ্যোগে ৩০ ডিসেম্বর শনিবার বিকেল ৪ টায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে “মুক্তিযুদ্ধের বিজয় ও গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ এর সঞ্চালনায়  অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ মোঃ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। প্রধান আলোচক ছিলেন কবি প্রাকৃতজ শামিমরুমি টিটন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী আলহাজ্ব প্রফেসর নুরজাহান বেগম, এস. আর মাল্টিমিডিয়া প্রোডাকশন এর স্বত্বাধিকারী এ্যাড. শাহিদা রহমান রিংকু প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে আরজেএফ’র প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহবুব আরা দুলু, সৈয়দ আল-আমিন হোসেন, ছিদ্দিকুর রহমান আজাদী, সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, যুগ্ম মহাসচিব মিল্টন খান, মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, ইসমাইল হোসেন রকি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com