1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Title :
ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

পাবনার সাঁথিয়ায় আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুর

  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১১.০৫ পিএম
  • ৩৩০ Time View

পাবনা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮,পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনে সাঁথিয়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট শামসুল হক টুকু ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ এর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের পাবনা, সাঁথিয়া ও বেড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার বিকেলে সাঁথিয়া বোয়াইলমারী বাজারে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ এর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ট্রাক প্রতীকের পক্ষে একটি মিছিল বের হয়। মিছিলটি থানার সামনে পৌঁছালে মিছিলে নৌকা প্রতীকের সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক।

অপরদিকে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ এর ট্রাক প্রতীকের পক্ষে মিছিলকারীরা থানার সামনে উপজেলা আ’লীগের কার্যালয়ে ঢুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী ও আ’লীগ প্রার্থী ডেপুটি স্পিকার এডভোকেট শামসুল হক টুকুর ছবিসহ চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় থেকে দলীয় কার্যালয়ের অফিস সহায়ক এনামুল হককে (৩৫) মারধর করা হয়।

পৌর আ’লীগের সভাপতি ও সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু সাংবাদিকদের জানান, উপজেলা আ’লীগ কার্যালয়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্য বেড়া উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র এডভোকেট আশিফ শামস রঞ্জনের নির্বাচনী কর্মীসভায় যোগদানের জন্যে করমজা থেকে নৌকা প্রতীকের পক্ষে মোটরসাইকেল যোগে আসার পথে বোয়াইলমারী বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ৪টি মোটরসাইকেল ভাংচুর ও নৌকার সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলপনা ইয়াসমিন ও সহাকারী কমিশনার (ভূমি) রিফাতুল হক ও থানা পুলিশ আ’লীগ কার্যালয় পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলপনা ইয়াসমিন বলেন, আজকের ঘটনাটি অনাকাঙ্খিত। তিনি সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সমপন্ন করতে নির্বাচনে অংশগ্রহনকারী সকল প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানান। এর ব্যত্যয় ঘটলে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মিছিল বের হলে কে বা কারা মিছিলে ইট ছুরে । এ সময় মিছিলকারীরা আ’লীগ দলীয় কার্যালয় ভাঙচুর এবং বোয়াইলমারী বাজারে নৌকার সমর্থকদের ওপর হামলা হয়েছে বলে তিনি শুনেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com