1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Title :
বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্

ভোটার তালিকার খসড়া প্রকাশ ২১ জানুয়ারি

  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৬.০০ পিএম
  • ২৭২ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পিছিয়ে আগামী ২১ জানুয়ারি প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ-২০২২ এ বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধনের জন্য যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পরে অফিসে এসে যারা ভোটার তালিকাভুক্তির জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন তাদের মধ্যে ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নিমিত্তে ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছেন। তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রণীত চূড়ান্ত ভোটার তালিকায় যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে না।

ইসির নির্দেশনা অনুযায়ী, খসড়া তালিকা প্রণয়ন করে তা নিবন্ধন কর্মকর্তার কাছে পাঠাতে হবে ১৫ জানুয়ারি। হালনাগাদ করা খসড়া তালিকা প্রকাশ করা হবে ২১ জানুয়ারি, দাবি-আপত্তি জানানোর শেষ সময় ৫ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১১ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশ করার শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ।

প্রতি বছর ২ জানুয়ারি খসড়া প্রকাশ করা হলেও গতবারও সংসদ নির্বাচনের কারণে কিছুটা পিছিয়ে ১৫ জানুয়ারি প্রকাশ করা হয়েছিল। এবারও একই কারণে আরও পেছানো হলো। আইনে প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার বিধান রয়েছে।

বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com