1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

বিমানবন্দর টার্মিনালে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ

  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৮.৫৮ পিএম
  • ২৪৯ Time View
City-Bank

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে তৃতীয় আন্তর্জাতিক লাউঞ্জ চালু করেছে সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস। সোমবার (২৮ মার্চ) সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান প্রধান অতিথি হিসেবে লাউঞ্জটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও পরিচালক তাবাসসুম কায়সার।

উন্নত বিশ্বের যেকোনো লাউঞ্জের সমতুল্য এ লাউঞ্জে অতিথিদের জন্য রয়েছে নানান সেবা, যার মধ্যে বিজনেস সেন্টার, নামাজের স্থান, উচ্চগতির ইন্টারনেট, আমেরিকান এক্সপ্রেস কার্ড সার্ভিস ডেস্ক ইত্যাদি অন্যতম। এই লাউঞ্জটি সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস গোল্ড ও প্লাটিনাম কার্ডমেম্বারদের জন্য ২৪ ঘন্টা খোলা থাকছে।

এতে অতিথিদের জন্য খাবারদাবার থাকছে আন্তর্জাতিক পাঁচতারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। এই লাউঞ্জের সঙ্গেই রয়েছে একটি মুজিব কর্ণার, যার সংগ্রহে থাকা হাজারখানেক বই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় ভূমিকা রাখবে।

এর আগে ২০১০ সালে সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস ঢাকা বিমানবন্দরে দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারপোর্ট লাউঞ্জ এবং ২০১৮ সালে একই এয়ারপোর্টে একটি প্লাটিনাম লাউঞ্জ চালু করে।

এ সময় সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস অভ্যন্তরীণ লাউঞ্জ দেশে আমাদের কার্ডমেম্বারদের দেওয়া আন্তর্জাতিক মানের সেবা প্রতিশ্রুতি পূরণের সফল নিদর্শন। আমরা ভবিষ্যতেও এই ধরনের নানা সুবিধা আমাদের গ্রাহকদের দিয়ে যাব এবং বাংলাদেশের ক্রেডিট কার্ড মার্কেট উন্নয়নের লক্ষ্যে কাজ করব।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, লাউঞ্জটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ধানসিড়ি কমিউনিকেশন লিমিটেডের শমী কায়সার, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সিভিল এভিয়েশনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com