1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বীরগঞ্জে ডিবি পুলিশের ভুয়া ২ সদস্য গ্রেফতার

  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৩.৫৯ পিএম
  • ৩০৭ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ডিবি পুলিশের ভুয়া দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি পালসার মোটরসাইকেল, ৮টি ডলার, ২টি হ্যান্ডকাপ ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর বাজারের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বীরগঞ্জ থানার পুলিশের একটি টিম।

গ্রেফতারকৃতরা হলো- মুরারীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৭)  ও মৃত আনিস মিয়ার ছেলে মো: শহিদুল ইসলাম (৪০)।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এরপর তাদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ওই পরিমাণ ডলার, টাকা, হ্যান্ডকাপ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ওই দুইজন ডলার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা উপজেলার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে কৌশলে ডলার প্রতারণা করে লোকজনকে ঠকিয়ে আসছিল।

আসামিদের বিরুদ্ধে বীরগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি মামলার দায়ের করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com