1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

বিমানে বছরে ৩১ লাখ যাত্রী পরিবহন

  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১১.৩৮ এএম
  • ২৯১ Time View

২০২২-২০২৩ অর্থবছরে রেকর্ড ৩১ লাখ যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০২১-২০২২ অর্থবছরে এ সংখ্যা ছিল ২২ লাখ। এ সময়ে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মার্কেট শেয়ার ছিল ২২ শতাংশ। বিগত অর্থবছরে বিমান ২১টি আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানানো হয়েছে। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীনের সভাপতিত্বে সভায় বিমান বোর্ডের সদস্যরা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সকল রুটে ফ্লাইট পরিচালনার পাশাপাশি লিজ ব্যতীত নিজস্ব উড়োজাহাজের মাধ্যমে প্রি-হজে ৬১ হাজার ১৫১ এবং পোস্ট হজে ৫৯ হাজার ২৮৩ জন হজযাত্রী পরিবহন করেছে বিমান।

এছাড়া বিগত অর্থবছরে বিমান ৩০ হাজার ৩০৫টি আন্তর্জাতিক ফ্লাইটে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রদান করেছে এবং গ্রাউন্ড হ্যান্ডলিং খাতের প্রশংসাসূচক সনদ অর্জন করেছে। বিমানকে স্মার্ট এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে অনলাইন টিকিটিং, ওয়েব চেক-ইন, মোবাইল অ্যাপস, লয়্যালটি ক্লাবসহ অন্যান্য অনলাইন সেবার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। ডলারের মূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির মধ্যেও সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com