1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED

ঈশ্বরদীতে ছাত্রলীগ ও বিএনপি’র ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ

  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৫.৩৩ পিএম
  • ২৯৪ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী পৌর শহরের পিয়ারপুর এলাকায় নৌকার প্রচারণার সময় বিএনপি’র নেতার্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ছাত্রলীগের নেতকার্মীদের সঙ্গে বিএনপি’র ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। এছাড়া তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশব জানান, সকালে পিয়ারপুর এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা নৌকার প্রচারণা চালাচ্ছিল। এসময় বিএনপির নেতাকর্মীরা ওই এলাকায় ভোট বিরোধী লিফলেট বিতরণ করে। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে বিএনপি’র লোকজন পালিয়ে যায়। পরে তারা প্রস্তুতি নিয়ে পিয়ারপুরে ছাত্রলীগ অফিসে হামলা চালায়। এসময় কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ বিষয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, আমরা জেনেছি নাশকতার পরিকল্পনায় বিএনপি পিয়ারপুর মোড়ে ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের নমুনা ও তিন রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছি। এলাকায় পুলিশী টহল জোরদার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com