রেকর্ড ডেটের পর আগামীকাল বুধবার (২৭ ডিসেম্বর) পুঁজিবাজারের তলিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন চালু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো- জেমিনী সী ফুড, লিবরা ইনফিউশনস এবং প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ড।
সূত্র মতে, আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রের্কড ডেটের কারণে প্রতিষ্ঠান গুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।