1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সঙ্গীতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে

  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১০.৩৭ পিএম
  • ৩২৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সঙ্গীতের উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।বাংলা পৃথিবীর ৬ষ্ঠ ভাষা। বাংলা গানকে বিশ্বব্যাপি সঞ্চারিত ও জনপ্রিয় করতে শিল্পী সমাজসহ সংশ্লিষ্টদের সচেষ্ট থাকতে হবে।

তিনি আরও বলেন সঙ্গীত মানুষের সুপ্ত গুণাবলি বিকশিত ও প্রসারিত করে। মহান মুক্তিযুদ্ধে সঙ্গীত সাহস ও প্রেরণা জুগিয়েছে। স্বাধীনতা অর্জনে সঙ্গীত শিল্পীদের অসামান্য ভূমিকা রয়েছে। সঙ্গীত শিল্পীরা মানবতার কল্যাণে কাজ করছে। তিনি সঙ্গীতের উন্নয়ন ও সঙ্গীত শিল্পীদের অধিকার প্রতিষ্ঠার জন্যে সংশ্লিষ্টদের আরও অধিক সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সঙ্গীত উন্নয়ন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে ঢাকা সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচা মেলা মিলনায়তনে ২৩ ডিসেম্বর শনিবার বিকেলে আয়োজিত “বিজয় উৎসব” গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সঙ্গীত উন্নয়ন পরিষদের সভাপতি কণ্ঠশিল্পী আশরাফ উদাস এর সভাপতিত্বে ও কণ্ঠশিল্পী মীরা খান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গভর্ণর আক্তারুজ্জামান বাবুল, কণ্ঠশিল্পী মাসুদুর রহমান মিলকী, কণ্ঠশিল্পী রাণী শেখ প্রমুখ।

আলোচনা শেষে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান  রাখায় কয়েকজনকে সম্মাননা পদক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com