1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

‘বিগ ব্যাং’ অফার নিয়ে আসছে ইভ্যালি

  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৫.০২ পিএম
  • ৩১৩ Time View

কয়েকদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল। এরপরই ইভ্যালিতে গ্রাহকের জন্য সাড়া জাগানো আয়োজন নিয়ে আসার ঘোষণা দিলেন তিনি।

শনিবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন রাসেল।

এতে ‘বিগ ব্যাং’ শিরোনামের পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন, কোনো সমস্যা বা দূরত্ব না থাকলে সম্পর্ক সবসময়ই মধুর হয়। আমাদের সরবরাহকারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন গ্রাহকদের সেরা অফার দেয়ার জন্য। আর দীর্ঘ সময়ের এই দূরত্ব কেবল ইভ্যালির ‘বিগ ব্যাং’ অফারের মাধ্যমে ঘোচানো যাবে।

তিনি আরও লিখেছেন, আমরা একসঙ্গেই ইতিহাস গড়ব ইনশাআল্লাহ। (যা হবে) বিজয়ের ইতিহাস, অসম্ভবকে সম্ভব করার ইতিহাস।

এছাড়া মো. রাসেল পোস্টে ‘২৯ ডিসেম্বর রাত ১০টার’ কথাও উল্লেখ করেছেন। ধারণা করা হচ্ছে, সেই দিনই ‘বিগ ব্যাং’ ক্যাম্পেইনটি প্রকাশ করা হবে। এর বাইরে বিগ ব্যাং অফারে কী কী থাকছে, তা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

গত ১৮ ডিসেম্বর বিকেলে কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল।

এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারাদেশে অনেকগুলো মামলা হয়। গত বছরের ৬ এপ্রিল জামিনে মুক্তি পান শামীমা নাসরিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com