1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

ভোটদানে বাধা দিলে কারাদণ্ডসহ কঠোর শাস্তি

  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৪.৫৯ পিএম
  • ২৭৭ Time View

রাজনৈতিক দলগুলোর ভোটে না আসার অধিকার রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, তবে নির্বাচনে ভোটদানে বাধা দিলে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির বিধান রয়েছে। তাই কেউ ভোটারদের ভোটদানে বাধা দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের মারা যাওয়ার ঘটনায়ও কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে আনিছুর রহমান বলেন, ২-১ দিনের মধ্যে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাঠ কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে এরইমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, ভোটে না আসার অধিকার রাজনৈতিক দলগুলোর আছে, তবে অন্যকে ভোট দিতে বাধা দিলে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির বিধান রয়েছে।

অনিয়মের অভিযোগে বিভিন্ন জায়গায় কারও কারও প্রার্থিতা বাতিল হতে যাচ্ছে জানিয়ে ইসি আনিছুর বলেন, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ব্যাপক প্রশাসনিক রদবদল করা হয়েছে। আরও করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com