1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Title :
সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স

জয়পুরহাটে তেলবাহী লড়ির ধাক্কায় ভ্যানের চালকসহ নিহত ২, আহত ২

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ১১.৩৭ এএম
  • ৩৮১ Time View

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী লড়ির ধাক্কায় ব্যারিচালিত ভ্যানের চালক রফিকুল ইসলাম (৪৫) এবং যাত্রী আব্দুস সোবহান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানের দুইজন যাত্রী আহত হয়েছেন।

ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ সোবহানকে মৃত ঘোষণা করেন এবং গৃরুত্বর আহত ভ্যান চালক রফিকুলকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তিনিও মারা যান।

বুধবার দিবাগত রাত সোয়া ছয়টার দিকে কালাই পৌরশহরের পুলিশ প্লাজা এলাকায় বগুড়া-জয়পুরহাট মহাসড়কে এ ঘটনা ঘটে। এ বিষয় নিশ্চিত করেছেন কালাই থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন।

নিহতরা হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত জিয়াউদ্দিনের ছেলে আব্দুস সোবহান এবং একই গ্রামের গুদলি হোসেনের ছেলে ভ্যান চালক রফিকুল ইসলাম। এছাড়া আহতরা হলেন, একই গ্রামের মৃত ইয়াজুদ্দিনের ছেলে মুনছুর আলী (৩২), মৃত শাহাদত আলীর ছেলে সুজাউল ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হতাহতরা একটি ব্যাটারী চালিত ভ্যান যোগে কালাই বাজার থেকে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক হয়ে বাড়ীতে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌরশহরের পুলিশ প্লাজা এলাকায় একটি তেলবাহী লড়ি পিছন থেকে এসে তাদের ভ্যানে ধাক্কা দিয়ে মহাসড়কের দক্ষিণ পাশে গাড়ীটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ভ্যান চালকসহ চারজন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আব্দুস সোবহানকে মৃত ঘোষণা করেন। আর আহত তিনজনের মধ্যে ভ্যান চালক রফিকুলের শারিরীক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনার পর চালক ও সহকারি পালিয়ে যায়।

হতাহতের বিষয় নিশ্চিত করে কালাই থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন বলেন, হতাহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com