1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Title :
নবীনগরের শ্রীরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’ প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ‘দি আর্টিস্ট ক্লাব’-এর বিশেষ আয়োজন ‘আইকনিক টিউজডে হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র এবং শ্রেষ্ঠ জাতি গঠনে ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত রপ্তানি বৈচিত্র্যকরণে বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ রেলওয়ের প্রশাসনিক কাঠামো ধ্বংস নয়, শৃঙ্খলা ও জবাবদিহি চাই রেলওয়ে মহাপরিচালককে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

৬ ভুয়া র‍্যাব সদস্য আটক

  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১০.৪৮ পিএম
  • ২৯৬ Time View
Rab-Attack

ঢাকার সাভারে ছয় ভুয়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যকে আটক করা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে সাভারের কলমা এলাকার সিঅ্যান্ডবি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৪।

এ সময় তাদের কাছ থেকে নকল পিস্তল, ইউনিফর্ম, আইডি কার্ড ও হাতকড়া উদ্ধার করা হয়। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৪।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সিদ্দিকুর রহমান ওরফে আবু বক্কর সিদ্দিক (৪০), মো. দুলু মিয়া ওরফে দুলাল (৩৫), মো. রাসেল খাঁন (৩২), মো. শাকিল (৩২), মো. রফিকুল ইসলাম হৃদয় (২৭) ও মো. মোবারক হোসেন (৩৭)। তারা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ২৬ মার্চ রাতে সাভারের কলমা এলাকার সিঅ্যান্ডবি রোডের ওপর চেকপোস্ট বসিয়ে র‌্যাব পরিচয়ে সাত থেকে ১০ জনের একটি চক্র বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার উদ্দেশে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে ছয় ভুয়া র‍্যাব সদস্যকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, দুই সেট ইউনিফর্ম, তিনটি নকল আইডি কার্ড, দুটি জ্যাকেট, একটি হাতকড়া, একটি সিগন্যাল লাইট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলেও জানায় র‍্যাব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com