1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের স্পন্সর ওয়ালটন

  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৯.২৭ পিএম
  • ৪৫২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ‌্যকার দ্বিপক্ষীয় সিরিজের প্লাটিনাম কো স্পন্সর স্পন্সর হয়েছে দেশের শীর্ষ এবং স্বনামধন্য টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিস-পিএলসি।

নিউজিল্যান্ডে এ বারের সফরের বাংলাদেশ তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেট এবং সব ধরনের খেলাধুলাকেই পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশের বাইরে যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই থাকছে ওয়ালটন। এর তেমন কোনো ব্যত্যয় হয়নি। বাংলাদেশ জাতীয় দলকে উজ্জীবিত করা এবং খেলাধুলাকে এগিয়ে নেওয়াই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে স্পন্সর হয়েছে ওয়ালটন।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ব্যাট বলের লড়াই শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ২০ ও ২৩ ডিসেম্বর যথাক্রমে নেলসন ও নেপিয়ারে। বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রতিটি ম্যাচ শুরু হবে।

ওয়ানডের পর হবে টি-টোয়েন্টি ম্যাচ। তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটি নেপিয়ারে। পরের দুটি মাউন্ট মঙ্গানুইয়ে। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে। শেষ ম্যাচ ভোর ৬টায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com