1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ইন্টারন্যাশনাল লিডার এডওয়ার্ড পেলেন আল মামুন রাসেল

  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১০.৪৫ পিএম
  • ৩৩৩ Time View

বাংলাদেশের যুবকদের উন্নয়নে কাজ করার জন্য নেক্সট জেনারেশন ইন্টারন্যাশনাল লিডার এডওয়ার্ড পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী এডভোকেট আল মামুন রাসেল। নেপালের ভাইস প্রেসিডেন্ট সুরেন্দা বাসনাত হতে এই পুরষ্কার গ্রহণ করেন তিনি।

সম্প্রতি নেপালের কাঠমুন্ডুতে নেপাল ট্যুরিজম বোর্ডে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টে অনুষ্ঠিত নেক্সট জেনারেশন লিডার সামিটে এই এডওয়ার্ড পেয়েছেন তিনি, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

এ সম্মেলনের সেমিনারে ‘নেপাল বাংলাদেশ ট্রেড রিলেশন’ বিষয়ক পেপার প্রেজেন্টেশন প্রদান করেন তিনি। পেপার প্রেজেন্টেশনে আল মামুন জানান, সাফটা চুক্তি বাস্তবায়ন, পিটিএ’তে সাক্ষর করা ও দুই দেশের নেতাদের রাজনৈতিক সম্পর্কের ঊর্ধ্বে উঠে অর্থনৈতিক ডিপ্লোম্যাসি ঠিক করলে উভয় দেশের বাণিজ্য সর্বোচ্চ পর্যায় পৌঁছাবে এবং উভয় দেশ লাভবান হবে।

ঢাবির ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী আল মামুন রাসেল কুমিল্লা চৌদ্দগ্রামের আবুল হাশেমের সন্তান। রাসেলের বাবা আবুল হাশেম সাবেক সামরিক কর্মকর্তা ও মা ফিরোজা বেগম চৌদ্দগ্রাম পৌরসভার নির্বাচিত মহিলা কাউন্সিলর।

রাসেল এর আগেও মালয়েশিয়ায় আন্তর্জাতিক ভলান্টিয়ার সংস্থার সাউথ এশিয়ান ইয়ুথ আইকন এওয়ার্ড পেয়েছেন। তিনি জাতীয় বিতর্ক সংগঠন ‘বাংলাদেশ ডিবেট এসোসিয়েশন’ এর চেয়ারম্যান। এছাড়া তিনি একজন লেখক ও মোটিভেশনাল স্পিকার ও দক্ষিণ এশিয়া ভিত্তিক যুব সংগঠন সাউথ এশিয়ান ইয়ুথ এসোসিয়েশনের সাবেক (সায়া) সভাপতি।

এ সম্মেলনে এডভোকেট আল মামুন রাসেল ছাড়াও বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব সোলাইমান সোখন, সংসদ ব্যারিস্টার শামীম হায়দার চৌধুরী, জিএলটিএস’র সিওও এডভোকেট মাহিন ও ডেপুটি ডিরেক্টর মাহির দাইয়ান, মিস বাংলাদেশ প্রিয়তা ইফতেখারসহ আরও অনেকেই সামাজিক অঙ্গনে ও তরুণ নেতৃত্বে বিশেষ অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা পদকপ্রাপ্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com