1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

মেসির ৬ জার্সি বিক্রি হল ৮৫ কোটি টাকা

  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৬.৪০ পিএম
  • ৪০৩ Time View

আর কয়েকদিন পরই ফুটবল বিশ্বকাপ শিরোপা জয়ের এক বছরের পূর্তি উদযাপন করবেন লিওনেল মেসি ও তার দল আর্জেন্টিনা। গত বছরের ১৮ ডিসেম্বর রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। মেসির হাত ধরে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা আয়োজন করতে যাচ্ছে নানা আয়োজন। এরই মধ্যে বিশ্বকাপে পরা মেসির ৬টি জার্সি বিক্রি হয়ে গেছে।

নিউইয়র্কে বিশ্বের অন্যতম বড় চিত্রকলা, অলংকার ও সংগ্রহে রাখার মতো অন্যান্য জিনিসের ব্রোকার হাউস সোথেবির নিলামে এই জার্সিগুলো বিক্রি হয়েছে ৭৮ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৫ কোটি টাকা। এই নিলামে মেসির যে ছয়টি জার্সি তোলা হয়েছে, সেগুলো তিনি পরেছেন, গত বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে, সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনালে, শেষ ষোলো এবং গ্রুপ পর্বের দুটি ম্যাচে।

মেসির ছয়টি জার্সির মূল্য ৭৮ লাখ ডলারে বিক্রি হলেও তা ছাড়িয়ে যেতে পারেনি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচে পরা জার্সিকে। ম্যারাডোনার সে জার্সিটি বিক্রি হয়েছিলো ২০২২ সালে ৯২ লাখ ডলারে।

আর সব মিলিয়ে নিলামে বিক্রি হওয়া খেলাধুলার সবচেয়ে দামি জার্সিটি হচ্ছে বাস্কেটবল কিংবদন্তি মাইকেলের জর্ডানের। ১৯৯৮ সালে শিকাগো বুলসের হয়ে এনবিএ’র চূড়ান্ত পর্যায়ে জর্ডানের পরা জার্সিটি গত বছর ১ কোটি ১ লাখ ডলারে নিলামে বিক্রি হয়।

গত মাসে মেসির জার্সি নিলামে তোলার খবরটি সামনে আসে। সোথেবি প্রত্যাশা করেছিলো, মেসির ছয়টি জার্সির মূল্য ১ কোটি ডলারে বিক্রি হতে পারে। তবে তাদের প্রত্যাশিত দামে বিক্রি হয়নি জার্সি ছয়টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com