1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

‘নকল’ পুতিনের মুখোমুখি আসল পুতিন!

  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৪.০৮ পিএম
  • ২২২ Time View

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি নিজের ‘এআই সংস্করণ’ বা প্রতিরূপের মুখোমুখি হয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিডিও কলে যুক্ত হয়ে এআই দিয়ে তৈরি পুতিনের প্রতিরূপ তাকে কয়েকটি প্রশ্নও জিজ্ঞেস করে। এ সময় কয়েক সেকেন্ডের জন্য ‘বাকরুদ্ধ’ হয়ে ছিলেন পুতিন। পরে যদিও প্রশ্নের জবাব দেন তিনি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বার্ষিক প্রশ্নোত্তর পর্বে এআই দিয়ে তৈরি প্রতিরূপের প্রশ্ন শুনে অবাক হন পুতিন।

রুশ প্রেসিডেন্টের কাছে প্রতিরূপের প্রশ্ন ছিল, ‘হ্যালো ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ, আমি সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির একজন ছাত্র। আমি জিজ্ঞেস করতে চাই, আপনার অনেক প্রতিরূপ আছে, এটি কি সত্যি?’

এমন প্রশ্ন শুনে মস্কোতে পুতিনের সঙ্গে কক্ষে থাকা কর্মকর্তাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। 


রুশ প্রেসিডেন্টের কাছে আরও জানতে চাওয়া হয়, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও নিউরাল নেটওয়ার্কগুলো আমাদের জীবনে যেসব হুমকি নিয়ে আসছে, সেগুলোকে আপনি কীভাবে দেখছেন?’

এমন প্রশ্ন শুনে কিছুটা দ্বিধায় পড়ে যান পুতিন। পরে তিনি বলেন, আমি খেয়াল করছি আপনি আমার মতোই এবং আমার কণ্ঠে কথা বলতে পারেন। কিন্তু আমার মতো এবং আমার কণ্ঠে কথা বলতে পারে কেবল একজন ব্যক্তি, আর সেই ব্যক্তি হলাম আমি নিজেই।

জল্পনা রয়েছে স্বাস্থ্যজনিত কারণে রুশ প্রেসিডেন্টের একাধিক প্রতিরূপ তৈরি করা হয়েছে। যেগুলো দেখতে হুবহু পুতিনের মতোই। কিন্তু তা অস্বীকার করে ক্রেমলিন বলছে, পুতিনের স্বাস্থ্য ভালো আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com