1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

গাজায় ৬৩ সাংবাদিক নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৪.৫১ পিএম
  • ২৫৩ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৬৩ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ১৭ জন দায়িত্বপালনকালে নিহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

আরএসএফের প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, দায়িত্বপালনকালে নিহত ১৭ সাংবাদিকের মধ্যে ১৩ জনই গত ৭ অক্টোবর ইসরাইলের নির্বিচার হামলা শুরুর পর অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন।

এছাড়া দায়িত্বপালনকালে নিহত ১৭ জন সাংবাদিকের মধ্যে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৩ জন গাজায়, তিনজন লেবাননে এবং ইসরাইলে একজন হামাসের হামলায় নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দায়িত্বপালনের সঙ্গে সম্পর্কিত নয়, এমন পরিস্থিতিতে প্রাণ হারানো সাংবাদিকদের সংখ্যা অন্তর্ভুক্ত করলে তা দাড়ায় ৬৩ জনে। তাদের মধ্যে ৫৬ জনই গাজায় নিহত হয়েছেন।

অন্যদিকে ২০২২ সালের ফ্রেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন ‍যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১১ জন সাংবাদিক নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ইসরাইলের ১২০০ মানুষ নিহত হন। আর আহত হন পাঁচ হাজারেরও বেশি। হামাসের হামলার জবাবে সেদিনই গাজা উপত্যকায় হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী।

দুই মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় ১৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়াও নিখোঁজ রয়েছেন আট হাজার ফিলিস্তিনি। আহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে বুধবার (১৩ ডিসেম্বর) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের সেনাবাহিনীর উদ্দেশে বলেছেন, ‘আন্তর্জাতিক চাপ গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে পারবে না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com