1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

আন্ত:জেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, ৪টি গরু উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১০.১৮ পিএম
  • ৩৫৭ Time View

নিজস্ব প্রতিনিধি: বগুড়ায় আন্তঃজেলা গরুচোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ । অভিযানে ৪টি চোরাই গরুসহ চুরির কাজে ব্যবহৃত রশি, হাতুড়ী ও স্লাইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার চরকুরা গ্রামের নূর মোহাম্মদ (৪০), রায়গঞ্জ থানার জাংকীগাঁতী গ্রামের ছামেদুল ইসলাম (৩৮) ও নাটোর জেলার সিংড়া উপজেলার নিনগৈড় গ্রামের শহিদুল ইসলাম (৪৮)।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ এই তথ্য নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন।

ওসি বলেন,  দীর্ঘদিন ধরে চক্রটি বিভিন্ন স্থানে গবাদি পশু চুরি করে আসছিল। তারা চুরির স্থান নির্ধারণ করে চোরাই গরু ট্রাকে করে এক জেলা থেকে অন্য জেলায় স্থানান্তর করে এবং চোরাই গরু বিক্রির সাথেও সম্পৃক্ত থাকে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গরু চোর চক্রের মূল হোতা নূর মোহাম্মদের নেতৃত্বে চক্রের সদস্যরা গরু চুরি করে সিরাজগঞ্জ অঞ্চলে লুকিয়ে রেখে একটি বাড়িতে আত্মগোপণ করে আছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যরা প্রথমে কামারখন্দ থেকে দুটি গরুসহ তাকে গ্রেফতার করে।

পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক সিংড়ার নিনগৈড় গ্রামের শহিদুল ইসলাম ও সিরাজগঞ্জের রায়গঞ্জের জাংকীগাঁতী গ্রামের ছামেদুল ইসলামকে গ্রেফতার করে। এদের থেকে পাওয়া তথ্য থেকে সিরাজগঞ্জ সদর এলাকার গরু চোর মোতালেব হোসেনকে গ্রেফতার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পরে তার বাড়ি থেকে আরও দুটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য, গত শনিবার রাতে নন্দীগ্রাম পৌরসভার বেলঘরিয়া গ্রামের জহুরুল ইসলামের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়। পরে জহুরুল ইসলাম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা করে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com